বৃক্ষ রোপণের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম জাহিদুর রহমান ইকবাল। তিনি নামের আগে ‘বনবন্ধু’ যুক্ত করতেন।
গত মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে তেজগাঁও থানা পুলিশ। গতকাল পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, মুজিববর্ষের লোগো ও প্রধানমন্ত্রীর বাণী সংবলিত ৪০ হাজার চিঠি পাঠিয়েছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে। এসব চিঠিতে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ করবেন বলে জানিয়েছেন। মুজিববর্ষে গাছ লাগাবেন বলে অনেকের কাছ থেকে টাকা নেন। এ ছাড়া প্রায় ৪০ হাজার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়েছেন। এর মাধ্যমে তাদের কাছ থেকে অবৈধভাবে টাকাও হাতিয়ে নিয়েছেন। ডিসি হারুন অর রশীদ বলেন, নিজেকে কনসালট্যান্ট গ্রুপ লি., এসএমই কনসালট্যান্ট লি., ইইএফ কনসালট্যান্ট লি. নামে তিনটি অবৈধ কোম্পানির চেয়ারম্যান এবং সিইও দাবি করেন ‘বনবন্ধু’।
