জাতীয় পার্টি (জাপা) রাজনীতির মাঠে পরগাছা হয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘গণমানুষের মাঝে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা আছে। তাই দেশ ও জনগণের স্বার্থে কথা বলবে জাপা। কোনো ভয়ভীতির কাছে মাথানত করবে না।’ গতকাল বুধবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে তার ৭৩তম জন্মদিন উপলক্ষে আয়োজন অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে জিএম কাদের বলেন, ‘দেশ ও মানুষের কথা বলতে যদি অত্যাচার ও নির্যাতন সইতে হয়, সেজন্য প্রস্তুত থাকতে হবে।
