বান্দরবানে ভালুকের আক্রমণে শিশুসহ আহত ২

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৪ এএম

বান্দরবানের সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে ভালুকের আক্রমণে শিশুসহ দুজন আহত হয়েছে। তারা হলো সদরের চিম্বুকপাড়ার মৃত পাতুই ম্রোর ছেলে ইয়াং ওয়াই ম্রো (৪২) এবং একই গ্রামের রিং রাও ম্রোর ছেলে মাংলিউ ম্রো (৫)। গতকাল শুক্রবার সকালে উপজেলার চিম্বুকপাড়ার ১৮ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে ।

বান্দরবান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর জানান, সকালে জঙ্গলে কার্বারিসহ (গ্রামপ্রধান) কয়েকজন জুমের কাজে যাচ্ছিলেন। এ সময় ভালুকের আক্রমণে কার্বারি ইয়াং ওয়াই ম্রো গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে। তার সঙ্গে ভালুকের আক্রমণের শিকার হয় মাংলিউ ম্রো নামে এক শিশু। তাকেও স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়।

স্থানীয়রা জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে নিয়ে যেতে বলেন। পরে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত