লিজেন্ডস কাপে খেলতে ভারতে রফিক-পাইলটরা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৪ পিএম

‘রোড সেইফটি ওয়ার্ল্ড সিরিজ’ বা ‘লিজেন্ডস কাপ’- এ খেলতে ভারত গেলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা।

আসরে বাংলাদেশ লিজেন্ডস নামের দলে খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, আফতাব আহমেদ, মেহরাব হোসেন অপিরা খেলবেন।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী স্কোয়াডে রয়েছেন ক্রিকেটেরার বাইরে অন্য খেলার একজন তারকা। বাংলাদেশের ১৪ সদস্যের স্কোয়াডে থাকছেন হকির সাবেক অধিনায়ক মামুন উর রশীদ।

সচেতনতামূলক এই টুর্নামেন্টে কিংবদন্তিদের মেলা বসবে। শচিন টেন্ডুলকার, বিরেন্দ্রর শেবাগ, ব্রায়ান লারা, তিলকরত্নে দিলশানসহ একঝাঁক তারকা খেলবেন আসরে।

স্বাগতিক ভারত ও বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস নামে মোট ৬টি দল খেলবে টুর্নামেন্টে।

প্রফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপের সহায়তায় মহারাষ্ট্রের রোড সেফটি সেল সচেতনতামূলক প্রচার হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন করে। টুর্নামেন্টের কমিশনার হলেন কিংবদন্তি সুনিল গাভাস্কার। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন শচিন টেন্ডুলকার।

ভারতের রায়পুরে টুর্নামেন্ট মাঠে গড়াবে ৫ মার্চ। ২১ মার্চ ফাইনাল।

বাংলাদেশ লিজেন্ডস

আব্দুর রাজ্জাক, খালেদ মাহমুদ সুজন, নাফিস ইকবাল, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, আলমগীর কবির, মোহাম্মদ শরীফ, মুশফিকুর রহমান বাবু ও মামুন উর রশিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত