চ্যানেল আই অ্যাওয়ার্ড পেল ইভ্যালি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৯ পিএম

‘সেফ কিপার চ্যানেল আই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছে অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম ডটবিডি। ই-কমার্স ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে এই সম্মাননা পুরস্কার পায় ইভ্যালি। গত শুক্রবার চ্যানেল আই ভবনের চেতনা চত্বরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীর নাম ঘোষণা করে পুরস্কার পদক তুলে দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। এ সময় চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, আমাদের জন্য যারা ভোট দিয়েছেন তাদের প্রতি ইভ্যালি পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম আয়োজিত এমন অনুষ্ঠানে আমাদের সম্মানিত করায় আয়োজকদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি এই অর্জনের মূল কারিগর আমাদের প্রায় এক হাজার কর্মী এবং ৪০ লক্ষাধিক গ্রাহক ও বিক্রেতা। এমন সম্মাননা আমাদের মতো দেশীয় উদ্যোগ ও উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকল। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত