এফবিসিসিআই সভাপতির সঙ্গে কানাডার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫০ পিএম

ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়াট প্রেফন্তে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকন টাওয়ারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বেনোয়াট প্রেফন্তে এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন। কানাডিয়ান হাইকমিশনের কাউন্সিলর ও সিনিয়র ট্রেড কমিশনার মিজ কোরিন পেট্রিসর, কানাডিয়ান হাইকমিশনের ট্রেড কমিশনার কামাল উদ্দিন, এফবিসিসিআই পরিচালক সুজিব রঞ্জন দাস এবং মুনির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত