করোনায় আক্রান্ত হকি কোচ মাহবুব হারুন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:০১ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় হকি দলের প্রধান কোচ মাহবুব হারুন।

দেশের হকির সাবেক এই অধিনায়ক শুক্রবার করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট হাতে পান। শারীরিকভাবে অসুস্থ বোধ করলে রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ আলী সংবাদমাধ্যমকে বলেন, ‘কদিন আগে কোচের করোনাভাইরাসের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। আজ তিনি অসুস্থবোধ করছিলেন। তাকে পপুলার হসপিটালে ভর্তি করা হয়েছে।’

‘তবে কালকের চেয়ে তিনি এখন ভালো আছেন। সবার কাছে তার জন্য দোয়া চাইছি।’- বলেন ইউসুফ আলী।

এ বছর ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি হকিতে অংশ নেবে বাংলাদেশ। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে সাবেক এই অধিনায়ককে দায়িত্ব দিয়েছে ফেডারেশন। তার অধীনে দ্রুতই জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত