মুজিববর্ষের সেরা করদাতা কাউছ মিয়া

আপডেট : ০১ মার্চ ২০২১, ০২:২৮ পিএম

পুরান ঢাকার জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষের সেরা করদাতা হয়েছেন। এ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাকে এই সম্মাননা দিচ্ছে।

কাউছ মিয়া কয়েক বছর ধরেই সেরা করদাতার সম্মাননা পেয়ে আসছেন। সম্প্রতি এনবিআর মুজিব বর্ষের সেরা করদাতা হিসেবে কাউছ মিয়ার নাম ঘোষণা করেছে। একজনই এই সম্মাননা পাচ্ছেন। ৫ মার্চ কাউছ মিয়াকে এই সম্মাননা দেবে এনবিআর।

কাউছ মিয়ার মূল ব্যবসা তামাক বেচাকেনা। রংপুরে তামাক কিনে সেখানেই বিক্রি করেন। নদীপথে পণ্য পরিবহনের জন্য বেশ কিছু কার্গো জাহাজ আছে কাউছ মিয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত