সেরা আয়করদাতা কাজী আকরাম উদ্দিন আহমেদ

আপডেট : ০২ মার্চ ২০২১, ০৩:৩৯ এএম

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল ডিরেক্টর ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ ২০১৯-২০ অর্থবছর বৃহৎ করদাতা ইউনিটে সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন। শিল্পপতি আকরাম উদ্দিন আহমেদ ঢাকা সিটি করপোরেশনে দীর্ঘ সময় আয়করদাতা হিসেবেও স্বীকৃতি অর্জন করেছেন। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় এনবিআর কার্যালয়ে এক অনুষ্ঠানে তার পক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. আলী রেজা এ সম্মাননা গ্রহণ করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত