শেখ হাসিনা এখন বিশ্বরত্ন : ছাত্রলীগ সভাপতি জয়

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০১:৪২ এএম

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিত করিয়েছেন। তিনি এখন দেশরত্ন থেকে বিশ্বরত্ন।’ বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আয়োজিত র‌্যালি শেষে তিনি এসব কথা বলেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতারা।

সমাবেশে জয় বলেন, ‘বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস। সেই ইতিহাসের অংশ হিসেবে বঙ্গবন্ধুর কন্যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পাকিস্তানের প্রেতাত্মারা এখানে স্থান পাবে না। জামায়াত শিবিরের প্রেতাত্মা, ছাত্রদলের গুণ্ডাদের উদ্দেশে বলতে চাই, গুণ্ডামি করে লাভ নেই। বাংলাদেশ ছাত্রলীগ মাঠে আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত