চার্চিলের আঁকা ছবি বিক্রি করলেন জোলি

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০২:০২ এএম

অ্যাঞ্জেলিনা জোলির মালিকানাধীন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের আঁকা ‘টাওয়ার অব দ্য কুতুবিয়া মস্ক’ চিত্রকর্মটি লন্ডনের এক নিলামে বিক্রি হয়েছে ৭০ লাখ পাউন্ড বা ৮২ কোটি ৬৭ লাখ টাকায়।

গত সোমবার বিক্রি হওয়া টাওয়ার অব দ্য কুতুবিয়া মস্ক সূর্যাস্তের প্রেক্ষাপটে মরক্কোর একটি দৃশ্য আঁকা। নিলামে ৩৫ লাখ ডলার আশা করা হলেও তিনগুণ দাম পেয়েছে ‘টাওয়ার অব দ্য কুতুবিয়া মস্ক’। এর আগে ২০১৪ সালে চার্চিলের একটি চিত্রকর্ম ২৭ লাখ ডলারে বিক্রি হয়, যা সেই সময় রেকর্ড ছিল।

নিলাম হাউজ ক্রিস্টির মডার্ন ব্রিটিশ আর্ট ডিপার্টমেন্টের প্রধান নিক অরচার্ড বলেন, ‘যুদ্ধের সময় করা এটাই চার্চিলের একমাত্র কাজ।’ দুই নেতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির নেতাদের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ গ্রহণ করতে সম্মত হওয়ার পর ছবিটি আঁকা হয়েছিল।

১৯৪৩ সালের জানুয়ারিতে কাসাব্লাঙ্কা কনফারেন্সের পর ছবিটি এঁকেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানিকে হারানোর পরিকল্পনার অংশ হিসেবে মরক্কোর ওই ল্যান্ডস্কেপ এঁকেছিলেন তিনি। এটিই তার আঁকা একমাত্র পেইন্টিং। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে তিনি এটি উপহার দিয়েছিলেন।

২০১১ সাল থেকে এটি জোলির নিজস্ব শিল্পকর্মের সংগ্রহে ছিল। জোলি কীভাবে পেইন্টিংয়ের মালিকানা পেয়েছেন, তা এখনো অজানা। তবে কথিত আছে ২০১১ সালে ব্র্যাড পিট চার্চিলের চিত্রকর্মটি জোলিকে উপহার দেন। তিনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন তা এখনো অজানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত