ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষ, শিশু ও দালালসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সোলেমানপুর গ্রামের থেকে তাদের আটক করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।
আটককৃতরা হলেন- বাগেরহাট, জেলার পশ্চিম খুন্তাকাটা গ্রামের মো. জলিল হাওলাদার (৫০), তার স্ত্রী মমতাজ বেগম (৪৫) ও ছেলে মো. মাসুদ হাওলাদার (২৫), একই জেলার চরহুগলা বুনিয়া গ্রামের মো. শেখ আব্বাস আলী (৪২), ঢাকা জেলার কামরাঙ্গীর চরবড় গ্রামের মো. সেলিম শেখ (৭৭), ভেন্ডাভর গ্রামের মো. আবেদ আলী (৩৩), নবীনগর গ্রামের মো. নিরব হোসেন (২৫), একই গ্রামের মো. আলম দেওয়ান (৫৪), চাঁদপুর জেলার রামচন্দ্রপুর গ্রামের নজরুল ইসলাম (৩৬), হবিগঞ্জ জেলার নয়াপাড়া গ্রামের শামছুন নেহার (৫০) ও মো. সাইফুল ইসলাম (১৮), বগুড়া জেলার বেজোড়া গ্রামের লাভলী আক্তার (৩৫)।
এছাড়া অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পাচারের চেষ্টাকালে বাংলাদেশি দালাল ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বেগমপুর গ্রামের মো. সুজন আলীকে (২৪) আটক করে।
ঝিনাইদহ মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে কয়েক জন বাংলাদেশি ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই সকল স্থানে অভিযান চালিয়ে পুরুষ, নারী ও দালালসহ ১৩ জনকে আটক করা হয়।
অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টা করার অপরাধে মহেশপুর থানায় তাদের নামে মামলা করা করেছে।
