ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ০৪ মার্চ ২০২১, ১২:১৬ এএম

প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি

বহুনির্বাচনী

১. কাগজ আবিষ্কার করেছিল কারা?

ক. ভারতীয়রা      খ. চীনারা

গ. জার্মানরা        ঘ. ইতালিয়ানরা

২. তথ্য বিনিময় নতুন জগতে পদার্পণ করেছিল কী আবিষ্কারের পর?

ক. ইন্টারনেট       খ. মোবাইল

গ. টেলিগ্রাম        ঘ. টেলিফোন

৩. কোনটি আবিষ্কারের পর গোটা পৃথিবী মানুষের হাতের মুঠোয় চলে আসতে শুরু করে?

i. বেতার  ii. ওয়্যারলেস iii. ইন্টারনেট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৪. আগের দিনে এক দেশ থেকে অন্য দেশে চিঠি পাঠানোর মাধ্যম কী ছিল?

i. প্লেন    ii. গাড়ি    iii. জাহাজ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৫. পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম কী ছিল?

ক. এনিয়াক         খ. এনিয়াল

গ. এনাকিক         ঘ. এনিয়াকো

 ৬. যোগাযোগ ব্যবস্থা সহজ করেছে

i. ওয়াকিটকি

ii. অপটিক্যাল ফাইবার ক্যাবল

iii. উপগ্রহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৭. একসময় তথ্যপ্রযুক্তি ব্যবহার করত

i. বড় বড় প্রতিষ্ঠান

ii. গুরুত্বপূর্ণ ব্যক্তি

iii. সাধারণ মানুষ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৮. উপাত্ত তথ্যে পরিণত হয় যদি

i. উপাত্তের সঙ্গে প্রেক্ষাপটের সম্পর্ক থাকে

ii. উপাত্তের অর্থ বোঝা যায়

iii. উপাত্তগুলোকে আমরা ব্যবহার করতে পারি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৯. তথ্যকে বিশ্লেষণ করলে কী পাওয়া যায়?

ক. জ্ঞান খ. সংখ্যা গ. উপাত্ত ঘ. ইতিহাস

উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।

একটি কোম্পানি বাজারে একটি পণ্য আনার আগে সেই ধরনের পণ্যের কেমন চাহিদা তা যাচাই করার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী দিয়ে সেই পণ্যের চাহিদা সংক্রান্ত প্রশ্ন সংগ্রহ করলো। পাইকারি ও খুচরা বিক্রেতারা দিনে কয়টি করে বিক্রি করে ইত্যাদি প্রশ্ন উত্তর তারা লিপিবদ্ধ করল।

১০. পাইকারি ও খুচরা বিক্রেতারা কয়টি বিক্রি করে ইত্যাদি প্রশ্নের উত্তরকে কী বলা যায়?

ক. উপাত্ত            খ. ঘটনা

গ. প্রেক্ষাপট        ঘ. তথ্য

১১. একই ধরনের পণ্যের চাহিদা যাচাই করা হলো

i. উপাত্ত            ii. ঘটনা জানা

iii. প্রেক্ষাপট যাচাই

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১২. ১০০, ৯৮, ৩৭, ৩৩, ৭৫ এগুলোকে কী বলা যায়?

ক. তথ্য খ. অক্ষর গ. জ্ঞান ঘ. উপাত্ত

১৩. বর্তমানে পৃথিবীর সম্পদ হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?

ক. সংখ্যা            খ. তথ্য

গ. ইন্টারনেট       ঘ. কম্পিউটার

১৪. জ্ঞানের জন্ম নেয় কী থেকে?

i. তথ্যের বিচার  ii. তথ্যের চর্চা

iii. তথ্যের বিশ্লেষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

উত্তর

১. খ, ২. ঘ, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. ঘ, ৭. ক, ৮. ঘ, ৯. ক, ১০. ঘ, ১১. গ, ১২. ঘ, ১৩. খ, ১৪. ঘ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত