বিশ্বে শনাক্ত সাড়ে ১১ কোটি ছাড়াল

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০২:২৬ এএম

করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা গতকাল বুধবার সাড়ে ১১ কোটি ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭১ হাজার ২২৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৬০৪ জনে দাঁড়িয়েছে। এ সময়ে নতুন ৯ হাজার ৪৯০ জনসহ এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৫৯ হাজার ৬৭২ জনে। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯ কোটি ১১ লাখ ১৬ হাজার ৫১৭ জন।

যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৯৩ লাখ ৭০ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ২৯ হাজার ২১৪ জনের। সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা ১ কোটি ১১ লাখ ৩৯ হাজার। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৩৮৫ জনের। প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ১ কোটি ৬ লাখ ৪৭ হাজার। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৫৬২ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত ৪২ লাখ ৬৮ হাজার মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃতের সংখ্যা ৮৬ হাজার ৮৯৬ জনে ঠেকেছে। দ্বিতীয় তরঙ্গে মহামারীর গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ৪১ লাখ ৮৮ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ১ লাখ ২৩ হাজার ২৯৬ জনের। ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ৩৭ লাখ ৮৩ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৮৭ হাজার ২২০ জনের।

এ ছাড়া মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সঙ্গে ঝরছে বহু মানুষের প্রাণ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা। একপর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত