৬ ছক্কা মারতে মারতে পোলার্ড বলছিলেন, ওয়েট পলি

আপডেট : ০৪ মার্চ ২০২১, ১২:৫৬ পিএম

আকিলা ধনঞ্জয়ের আলোচিত ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে হাঁকাতে নিজের সঙ্গে নিজেই কথা বলছিলেন কাইরন পোলার্ড। ম্যাচ শেষে জানিয়েছেন ওই ওভারে কী ছিল তার মনে।

‘ষষ্ঠ বলের আগে কয়েকটি জিনিস আমার মনে আসছিল,’ জানিয়ে পোলার্ড বলেন, ‘ছয় মারতে যাব, নাকি ওভারে ৩০ রান পূর্ণ করব, সে দিক পাল্টে আমার প্যাড বরাবর বল করে, নিজেকে তখন বলছিলাম, ‘অপেক্ষা করো পলি, সুযোগ একটা নিয়েই নাও।’’’

‘এভাবেই পুরোটা সময় আমি আসলে ক্রিকেট খেলেছি, বিশেষ করে স্পিনারদের বিপক্ষে।’

ধনঞ্জয় এদিন ইনিংসের চতুর্থ আর নিজের দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক করেন। তুলে নেন এভিন লুইস, ক্রিস গেইল আর নিকোলাস পুরানকে। সেই আনন্দ যে তছনছ খানিক পরই। ঠিক তার পরের ওভারে পোলার্ড তাকে মেরে দেন ৬ ছক্কা।

যুবরাজ সিংয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা মাত্র দ্বিতীয় নজির। এরপর আর ম্যাচে থাকেনি শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার অ্যান্টিগায় ঘটনাবহুল প্রথম টি-টোয়েন্টিতে ৪৪ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৪ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩১/৯ (ডিকভেলা ৩৩, গুনাথিলেকা ৪, নিশাকা ৩৯, চান্দিমাল ১১, ম্যাথিউস ৫, থিসারা ১, হাসারাঙ্গা ১২, বান্দারা ১০, ধনঞ্জয়া ৯*, চামিরা ২ ; সিনক্লিয়ার ১/২৬, এডওয়ার্ডস ১/২৯, হোল্ডার ১/১৯, ম্যাককয় ২/২৫, ব্র্যাভো ১/২৬, অ্যালান ১/৪)

ওয়েস্ট ইন্ডিজ: ১৩.১  ১৩৪/৬  (সিমন্স ২৬, লুইস ২৮, গেইল ০, পুরান ০, পোলার্ড ৩৮, হোল্ডার ২৯*, অ্যালেন ০, ব্র্যাভো ৪* ; ম্যাথিউস ০/১৯, ধনঞ্জয়া ৩/৬২, চামিরা ০/২৯, হাসারাঙ্গা ৩/১২, বান্দারা ০/২, প্রদিপ ০/৬)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: কাইরন পোলার্ড।

সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে এগিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত