২০২০-২১ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যবসায় সাফল্য অর্জনের উপহারস্বরূপ পাওয়ার টিলার ব্যবসায়ের ৫ ডিলারকে ইয়ামাহা মোটরসাইকেল দিয়েছে এসিআই মটরস। গত ২-৩ মার্চ এসিআই সেন্টারে এই মোটরসাইকেল হস্তান্তর করা হয়। এই ৫ ডিলার হলো মেসার্স ইমা ইলেক্ট্রনিক্স (নওগাঁ), মেসার্স সাদেকুল মেশিনারিজ (নওগাঁ), মেসার্স তিন ভাই এন্টারপ্রাইজ (টাঙ্গাইল), মেসার্স আল্পনা মেশিনারিজ (টাঙ্গাইল) ও মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স (ময়মনসিংহ)। এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস এই মোটরসাইকেল হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের পরিচালক আসিফ উদ্দিন ও বিপণন পরিচালক আজম আলী। বিজ্ঞপ্তি
×
