দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার এক বছরের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়েছে। রবিবার সকাল ৮টায় মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছায় ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জনে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। ঠিক এক বছর পর আজ ৭ মার্চ সাড়ে ৫ লাখ পেরিয়ে গেল।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৬০৬ রোগী শনাক্ত হয়েছে। এর ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জনে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের মোট সংখ্যা হয়েছে ৮ হাজার ৪৬২ জন।
গত একদিনে আরও ১ হাজার ৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৩ হাজার ৩ জন হয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। আর গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
