মোবাইল ফোনে আলোর সমস্যায় ব্রাইটনেস ম্যানেজার

আপডেট : ০৮ মার্চ ২০২১, ০১:১৪ এএম

মোবাইল স্ক্রিনে বিভিন্ন অ্যাপ ব্যবহার করার সময় ব্রাইটনেস পরিবর্তন করার দরকার পড়ে। ফোনে একই সঙ্গে অনেক ধরনের অ্যাপ ব্যবহার করতে হয় বলে বারবার ব্রাইটনেস পরিবর্তন করা বিরক্তিকর। গ্রাহককে এই ঝামেলা থেকে মুক্তি দিতে এলো ব্রাইটনেস ম্যানেজার অ্যাপ। এটি ফোনে ইনস্টল করা প্রতিটি অ্যাপের ব্রাইটনেস লেভেল নিয়ন্ত্রণ করবে। ফলে গ্রাহক বারবার ব্রাইটনেস পরিবর্তনের ঝামেলা থেকে মুক্তি পাবেন। ইউজার ইন্টারফেস সরল বলে ব্যবহারকারীরা অ্যাপটি সহজে ব্যবহার করতে পারবেন। অ্যাপটি ইনস্টল করে কোন কোন অ্যাপে গ্রাহক কেমন ব্রাইটনেস চান সেটির মান ঠিক করে দিতে হবে। অ্যাপ ব্যবহার করার সময় ব্রাইটনেস ম্যানেজার সেই মান অনুযায়ী ব্রাইটনেস নিয়ন্ত্রিত রাখবে। যদি পৃথকভাবে প্রতিটি অ্যাপের জন্য ব্রাইটনেস আলাদা করতে না চান সে জন্য আছে ডিফল্ট ব্রাইটনেস সিস্টেম।  

গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠায় এখন প্রায় প্রতিটি অ্যাপেই দেওয়া আছে ডার্ক মুড। কিন্তু অন্ধকার ঘরে ডার্ক মুড অনেক সময় চোখের ওপরে চাপ সৃষ্টি করে। এই ঝামেলা থেকেও মুক্তি দেবে ব্রাইটনেস ম্যানেজার। অ্যাপ ইনস্টল করার পর এনাবেল করতে হবে। ব্রাইটনেস ম্যানেজার আপনার ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন, এমনকি আপনার ফোনের কোনো ব্যক্তিগত তথ্যের এক্সেস চাইবে না। কেবল কোন কোন অ্যাপ কাজ করছে ফোনে সেই তথ্য জানতে চাইবে। অ্যাপটির সাইজ ২.৪ মেগাবাইটস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত