ঢাকার চারদিকে নৌপথ উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঢাকা শহরের চারিদিকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যা নদীর তীর ভূমিতে বর্তমান সরকারের ২০১৮ সালের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে জানুয়ারি-২০১৯ থেকে চারটি নদীর তীরভূমি হতে ৯,৮৯২টি অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে ২৭৭.৬৭ একর তীরভূমি উদ্ধার করা হযেছে। ৮৪৮.৫৫ কোটি টাকা ব্যয়ে ‘বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা তীরভূমিতে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্প কাজ চলমান রয়েছে। ঢাকা চারদিকে একটি দৃষ্টিনন্দন ও কার্যকর নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পুনর্গঠিত আরডিপিটি নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মাষ্টার প্ল্যান অনুযায়ী চলমান ২য় পর্যায় এবং প্রস্তাবিত ৩য় পর্যায়ের প্রকল্প কাজ সম্পন্ন হলে ১১০ কি.মি. বেষ্টিত নদী দু’পারে ২২০ কি.মি. তীরভূমিত স্থায়ীভাবে সীমানা পিলার, ওয়াকওয়ে, আরসিসি জেটি, ইকোপার্ক, বনায়ন ইত্যাদি কাজ বাস্তবায়িত হলে নদী দখল দূষণ রোধ হয়ে দৃষ্টিনন্দন পরিবেশে যাত্রী ও মালামাল পরিবহন ব্যবস্থার সৃষ্টি হবে। বিজ্ঞপ্তি।
