দুদক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

ফোন কললিস্ট দাখিলের নির্দেশ হাইকোর্টের

আপডেট : ০৮ মার্চ ২০২১, ০২:১২ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামির কাছে সংস্থাটির সহকারী  পরিচালক  মো. আলমগীর হোসেনের ঘুষ দাবির অডিও রেকর্ড ও ফোন কললিস্ট দাখিলের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আগামী ১৪ মার্চের মধ্যে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা) ও গ্রামীণফোনকে তা দাখিল করতে বলেছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। দুদকের মামলার আসামি ঢাকা জেলার সাবেক সাব-রেজিস্ট্রার আব্দুল কুদ্দুস ও তার স্ত্রী মাহিনুর বেগমের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ আসে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন। আলমগীর হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত