দক্ষিণ এশিয়ার লিডিং ফোর্স হতে চাই : আইজিপি

আপডেট : ১০ মার্চ ২০২১, ০১:৫৩ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সক্ষমতা বাড়াতে নানা পদক্ষেপ গ্রহণ করছেন। প্রশিক্ষণ ও প্রতিষ্ঠানের উন্নয়নেও রয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ নজর। ইতিমধ্যে পুলিশ সদস্যদের বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আমরা দক্ষিণ এশিয়ার লিডিং ফোর্স হতে চাই। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম) ডিগ্রির সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশে নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে কাজ করছে বাংলাদেশ। গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে আমরা একটি পুলিশকে সুসংহত ও পেশাগত বাহিনী হিসেবে গড়তে চাই। সেজন্য প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে। এজন্য পুলিশের প্রত্যেকটি স্তরের সদস্যদের প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত