ছয় এসপিকে বদলি

আপডেট : ১০ মার্চ ২০২১, ০১:৫৬ এএম

পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

যাদের বদলি করা হয়েছে তারা হলেন জয়পুরহাটের এসপি মোহাম্মদ সালাম কবিরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, খুলনার এসপি এসএম শফিউল্লাহকে গাজীপুরের এসপি, মাদারীপুরের এসপি মোহাম্মদ মাহবুব হাসানকে খুলনার এসপি, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মিলন মাহমুদকে চাঁদপুরের এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেলকে মাদারীপুরের এসপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাছুম আহাম্মদ ভূঞাকে জয়পুরহাটের এসপি হিসেবে বদলি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত