করোনা টেস্ট করাতে গিয়ে শচীনের চিৎকার!

আপডেট : ১০ মার্চ ২০২১, ১২:২৮ পিএম

নভেল করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করাতে গিয়ে নার্সের সঙ্গে মজা করতে দেখা গেছে শচীন টেন্ডুলকারকে। নাক থেকে নমুনা সংগ্রহের সময় ‘ওহহহ’ বলে চিৎকার করে ওঠেন লিটল মাস্টার।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে শচীন রায়পুরে রয়েছেন। সেখানেই স্বভাববিরুদ্ধ এমন ভঙ্গি করতে দেখা গেছে তাকে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই মজার সেই ভিডিও পোস্ট করেছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি। যেখানে দেখা যাচ্ছে, একজন স্বাস্থ্যকর্মী কভিড পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য শচীনের নাকে বাডস ঢোকানোর পর হঠাৎই যন্ত্রণায় কাতরানোর অভিনয় করেন মাস্টার-ব্লাস্টার। ঘটনার আকস্মিকতায় ক্ষণিকের জন্য ওই স্বাস্থ্যকর্মী হকচকিয়ে গেলেও এরপর হেসে ফেলেন শচীন।

শচীনের কাণ্ড দেখে হেসে ওঠেন সেখানে উপস্থিত অন্যরাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত