কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ালটন মিট দ্য ড্রিমার’ শীর্ষক সম্মেলন। ওয়ালটন প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্টের এ সম্মেলন গত রবিবার হোটেল রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টের সামনে আয়োজন করা হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর এসএম আশরাফুল আলম ও এসএম মাহবুবুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ সম্মেলন শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর জাকিয়া সুলতানা, নিশাত তাসনিম শুচি, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ডিএমডি লিয়াকত আলী, ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ইডি এসএম জাহিদ হাসান, তানভীর রহমান, আরিফুল আম্বিয়া, ফিরোজ আলম, আমিন খান প্রমুখ। বিজ্ঞপ্তি।
