হারল বাংলাদেশ লিজেন্ডসরা

আপডেট : ১১ মার্চ ২০২১, ০১:৪৩ এএম

টানা দুই ম্যাচ হারের কিছু প্রাপ্তি লক্ষ্য ছিল বাংলাদেশ লিজেন্ডসের। সেই লক্ষ্য পূরণ হয়নি। ৪২ রানে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা লিজেন্ডসের মুখোমুখি হয়ে উপুল থারাঙ্গার অপরাজিত ৯৯ রানে বড় টার্গেটের চাপেই পড়তে হয় বাংলাদেশ লিজেন্ডসকে। ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ করেছে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় নেমে ৬ উইকেটে ১৩৮ রান তোলে বাংলাদেশ। নাজিমুদ্দিন ৫৪ ও মেহরাব হোসেন অপি ২৭ রান করেন। টুর্নামেন্টে তৃতীয় ম্যাচে এসে আগে বোলিং করে বাংলাদেশ। শ্রীলঙ্কান অধিনায়ক তিলকারত্নে দিলশান টস জিতে ব্যাটিং নেন। শুরুর ৫ ওভারে বিপক্ষকে ভালোই আটকে রাখেন বাংলাদেশ স্পিনাররা। ৫.৩ ওভারে ৩৭ রান তোলে তারা। দিলশান ও সনাথ জয়সুরিয়া ভয়ংকর হতে পারেননি। দিলশান ৩৩ করে আউট ও জয়সুরিয়া ৪ রানে রিটায়ার্ড হার্ট হন। তবে থারাঙ্গাই পুরো ইনিংস টেনে নেন। ৪৭ বলে ১১ চার ও ৫ ছক্কায় ৯৯ করেন তিনি। এ ছাড়া ২৪ করেন চামারা সিলভা। বাংলাদেশের রাজিন, শরিফ ও রফিক একটি করে উইকেট নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত