গাজীপুরে ট্রেনে কাটা পড়ে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
রেলওয়ের জয়দেবপুর জংশন ফাঁড়ির এসআই আবদুল মান্নান জানান, বৃহস্পতিবার ঢাকা-খুলনা রেলরুটে সালনা টেকিবাড়ি এলাকায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
