বিএনপির অনেকে প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে : কাদের

আপডেট : ১২ মার্চ ২০২১, ০২:১৪ এএম

হাওয়া ভবন তৈরি করে লুটপাট ও দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া বিএনপির উন্নয়ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘মির্জা ফখরুল তো সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত সমালোচনা ও বিএনপির অনেকে প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। তারপরও তো কাউকে গ্রেপ্তার করা হয়নি। কাউকে জেলে যেতে হয়নি। দেশে গণতন্ত্র নেই, বিদেশিদের কাছে নালিশ করে। কিন্তু সরকার সহনশীলতা নিয়ে সব সহ্য করে যাচ্ছে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।

এ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আ.লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত) এস.এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা আ.লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত