নারীর কল্যাণে ‘সঞ্চারী’ সেবা চালু করল রূপায়ণ সিটি

আপডেট : ১৩ মার্চ ২০২১, ০৪:০০ এএম

নারীর ক্ষমতায়ন এবং দক্ষতা বিকাশের জন্য ‘সঞ্চারী’ নামে কল্যাণমূলক সেবা চালু করল দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। ‘উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১’ অনুষ্ঠানে এই সেবা চালু করা হয়। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন হয়। এ সময় রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মাহবুবুর রহমান, জেনারেল ম্যানেজার-ব্র্যান্ড মার্কেটিং গোস্বামী অসিম, রূপায়ণ সিটির হেড অব সেলস রেজাউল হক লিমনসহ উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় রূপায়ণ সিটি উত্তরার ডিএমডি বলেন, নারীর ক্ষমতায়ন এবং অধিকার আদায়ের ব্যাপারে রূপায়ণ গ্রুপ কাজ করে যাচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।

‘উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১’ অনুষ্ঠানের পাওয়ার্ড বাই হিসেবে ছিল রূপায়ণ সিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত