বাংলাদেশকে হারানোয় অধিনায়ক ব্র্যাথওয়েট

আপডেট : ১৩ মার্চ ২০২১, ০৪:৫৩ এএম

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে নেতৃত্বদানের পুরস্কার পেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। উইন্ডিজ টেস্ট দলের স্থায়ী অধিনায়ক করা হয়েছে তাকে।  সবশেষ বাংলাদেশ সফরে ব্র্যাথওয়েটের নেতৃত্বে টেস্ট সিরিজ জেতে উইন্ডিজ। তার পুরস্কারস্বরূপ স্থায়ীভাবে দলের দায়িত্ব পেলেন। আগামী ২১ মার্চ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তার নেতৃত্ব শুরু।

উইন্ডিজের শ্রীলঙ্কা সফরে দিয়ে ব্র্যাথওয়েটকে অধিনায়ক করার বিষয়ে নির্বাচক হার্পার বলেন, ‘আমরা সবাই বিশ্বাস করি যে, এই মুহূর্তে ক্রেইগই (ব্র্যাথওয়েট) আমাদের টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি। আমি অত্যন্ত খুশি যে, সে এটি গ্রহণ করেছে। বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে ক্রেইগ দলকে সর্বোচ্চটা দিয়ে খেলতে অনুপ্রাণিত করেছে। আমাদের প্রত্যাশা অনুসারে সে এমন একটি সংস্কৃতি তৈরি করতে পেরেছে যেখানে দল সাফল্যের জন্য সত্যিকারের ক্ষুধা দেখিয়েছে।’

দায়িত্ব পেয়ে ব্র্যাথওয়েট বলেন, ‘উইন্ডিজ টেস্ট দলের অধিনায়কত্ব করাটা আমার জন্য গর্বের। বোর্ড এবং নির্বাচকরা আমাকে এই সুযোগ দেওয়ায় সম্মানিত বোধ করছি। সম্প্রতি বাংলাদেশে টেস্ট সিরিজ জয়টি ছিল দারুণ অর্জন। আমি অধীর আগ্রহে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজের অপেক্ষায় আছি।’

২০১৫ সালে মাত্র ৮ টেস্টে খেলা হোল্ডারকে নেতৃত্ব দেওয়া হয়। ৩৭ টেস্টে অধিনায়কত্ব করে জয় পেয়েছেন মাত্র ১১টিতে। হার ২১টিতে। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে ব্যাটিং ব্যর্থতায় কড়া ভাষায় সতীর্থদের সমালোচনা করেন হোল্ডার। এরপর তিনিসহ ১০ জন নিয়মিত খেলোয়াড় বাংলাদেশ সফর থেকে নিজেদের প্রত্যাহার করে নেন। ব্র্যাথওয়েটের শরণাপন্ন হয় উইডিজ ক্রিকেট। ৬৬ টেস্ট খেলা ব্র্যাথওয়েট ৭ টেস্টে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময়ে।

গুনাতিলকার ৯৬ রান

উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কান ব্যাটসম্যান দানুসকা গুনাতিলকা সর্বোচ্চ ৯৬ রান করেছেন। চান্দিমাল করেন ৭১ রান। ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৩ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত