স্বাস্থ্যকর খাবার হিসেবে সিজলিং ফুড জনপ্রিয়। কয়েক ধরনের সিজলিং খাবারের রেসিপি দিয়েছেন উম্মাহ মোস্তফা
সিজলিং মাটন চাপ
উপকরণ
মাটন চাপ ৫০০ গ্রাম, দই সিকি কাপ, মরিচের গুঁড়ো আধা চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁপে বাটা ২ চা চামচ, লবণ ১ চা চামচ, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি ১টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লেবুর রস সিকি চা চামচ, চাট মসলা আধা চা চামচ, মাখন ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি।
যেভাবে তৈরি করবেন
১. মাটন চাপ, দই, মরিচের গুঁড়ো, পেঁপে বাটা, আদা-রসুন বাটা দিয়ে মাখিয়ে মেরিনেট করে ৫ ঘণ্টা রেখে দিন।
২. ফ্রাইপ্যানে তেল গরম করে মেরিনেট করা মাংস সেলো ফ্রাই করে নিন।
৩. সিজলিং ট্রে গরম করে তাতে মাখন দিয়ে ওই ভেজে রাখা চাপ, পেঁয়াজের কুচি, ধনেপাতা কুচি ও কাঁচা মরিচ ফালি দিয়ে সিজলিং করে লেবুর রস ও চাট মসলা দিয়ে পরিবেশন করুন।
সিজলিং ভেজি চাওমিন
উপকরণ
সেদ্ধ চাওমিন ১০০ গ্রাম, গাজর সিকি কাপ, ক্যাপসিকাম সিকি কাপ, পেপ বাটা সিকি কাপ, চিলি সস আধা কাপ, মাখন ২ চা চামচ, রসুন ১ কোয়া, কাঁচা মরিচ ফালি ৩টি।
যেভাবে তৈরি করবেন
১. সিজলিং ট্রে গরম করে তাতে মাখন গরম করে নিন।
২. এতে রসুনের ফোড়ন দিয়ে দিন।
৩. এরপর সব সবজি দিয়ে সলো ফ্রাই করে ওপরে চাওমিন দিয়ে দিন।
৪. নামানোর আগে ওপরে সস ঢেলে মাখা মাখা করে নামিয়ে পরিবেশন করুন।
সিজলিং চিকেন
উপকরণ
মুরগির বুকের মাংস ৩০০ গ্রাম, সয়া সস ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ চা চামচ, লবণ ১ চা চামচ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, তেল সিকি কাপ, মাখন ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৩টি, গাজর ২টি, ক্যাপসিকাম ২টা।
যেভাবে তৈরি করবেন
১. মুরগির বুকের মাংস জুলিয়ান কাট করে কেটে নিন।
২. এবার এই মাংসে সয়া সস, কর্নফ্লাওয়ার, লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে ১০ মিনিট মেরিনেট করে রেখে দিন।
৩. ফ্রাইপ্যানে তেল গরম করে সেলো ফ্রাই করুন। যখন ভাজা-ভাজা হবে তখন নামিয়ে নিন।
৪. সিজলিং ট্রে গরম করে মাখন দিয়ে সব সবজি দিয়ে ভাজুন। এরপর ভাজা চিকেন দিয়ে আরও একটু ভেজে পরিবেশন করুন।
সিজলিং মম
উপকরণ
(ধাপ : ১) মম পুরের জন্য : মুরগির সেদ্ধ কিমা সিকি কাপ, সয়া সস ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ।
বাইরের সেলের জন্য : ময়দা আধা কাপ, লবণ সিকি চা চামচ, পানি ২ টেবিল চামচ। ময়দা দিয়ে ময়ান বানিয়ে ছোট ছোট গোলা করে রুটি বানিয়ে পুর ভরে ১০ মিনিট স্টিম করে নিন।
(ধাপ : ২) বারবিকিউ সস আধা কাপ, চিলি সস আধা কাপ, মাখন ২ টেবিল চামচ, রসুন কুচি ১ কোয়া, চিজ সিকি কাপ।
যেভাবে তৈরি করবেন
১. সিজলিং ট্রে গরম করে তাতে মাখন দিয়ে দিন।
২. এরপর তাতে রসুন ফোড়ন দিয়ে সব সস দিয়ে দিন।
৩. বলগ এলে ধাপ ২ করা মম দিয়ে ওপরে চিজ কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
