১২ মার্চ মুক্তি পেয়েছে দীঘির প্রথম চলচ্চিত্র ‘তুমি আছো, তুমি নেই’। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে সমালোচনা চলছে নেট দুনিয়ায়। ট্রেইলার নিয়ে দীঘি সমালোচনাও করেন। দীঘির সেই সমালোচনার পর দেলোয়ার জাহান ঝন্টু দীঘির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে এক ভিডিও সাক্ষাৎকারে দীঘিকে দুই পয়সার মেয়ে বলে উল্লেখ করেন দেলোয়ার জাহান ঝন্টু। তিনি বলেছেন, দুই পয়সার দাম নেই ওই মেয়ের। দুই পয়সার না হলে নিজের সিনেমা নিয়ে এমন মন্তব্য করত না।’
একজন শিল্পীকে ‘দুই পয়সার মেয়ে’ বলা কি শোভনীয়? উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে ঝন্টু বলেন, ‘অবশ্যই শোভনীয়। যে নায়িকা সিনেমা মুক্তির আগেই এর ট্রেলার তার ভালো লাগে নাই, ছবি মানহীন, কেউ দেখবে না এসব মন্তব্য করে তার দাম দুই পয়সাও নয়।’
উল্লেখ্য, ‘তুমি আছো তুমি নেই’ মুক্তির আগে পোস্টার ও ট্রেলার প্রকাশ করা হয়। এরপরই নেট দুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। পরিচালকের পাশাপাশি দীঘির অভিনয় নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা। সিনেমায় দীঘির বিপরীতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ।
