শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গুগল এবার যুক্ত করেছে নতুন ফিচার ‘প্লে বুকস’। যে শিশুরা বই পড়তে পারে না অথবা যারা এখনো ঠিকঠাক পড়ার ব্যাপারটি আয়ত্তে আনতে পারেনি, এই ফিচারটি তাদের সাহায্য করবে। শুধু তাই-ই নয়, বাচ্চাদের শব্দভা-ার বৃদ্ধির লক্ষ্যে নতুন অ্যাপটি শিশুদের উপযোগী একটি অভিধান তৈরি করেছে।
গুগল প্লে বুকস ই-বই ও অডিও-বইগুলোকে বাচ্চাদের কাছে পৌঁছে দেবে। ০-৮ বছর বয়সী বাচ্চাদের জন্য গুগল এই সুবিধা এনেছে। বই পড়ার সঙ্গে সঙ্গে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে পৃষ্ঠা উল্টিয়ে যাবে। যে অংশটুকু পড়া হচ্ছে সেই অংশটুকু ফোনস্ক্রিনে হাইলাইট করা থাকবে। শিশুর পড়া ও শোনার মতো দুটো গুরুত্বপূর্ণ বিষয়কে সহজ করতেই এই ফিচারটি আনা হয়েছে। বাচ্চারা বসে, শুয়ে বা খেলতে খেলতেও এই বইগুলো শুনতে পারবে। গ্রাহক ফ্রি ডাউনলোডের মাধ্যমে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। নমুনা হিসেবে কিছু বই রাখা আছে অ্যাপটিতে। নমুনার বাইরে অন্য কোনো বই পড়তে গেলে সেগুলো কিনতে হবে।
