এসবিএসি ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব জব্দ

আপডেট : ১৫ মার্চ ২০২১, ১২:৫৮ এএম

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন ও তার পরিবারের দুই সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ফলে এসব হিসাব থেকে আপাতত কোনো টাকা তুলতে পারবেন না তারা। এস এম আমজাদ হোসেনের পাশাপাশি পরিবারের যে দুই সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন আমজাদের স্ত্রী বেগম সুফিয়া আমজাদ ও মেয়ে তাজরি আমজাদ। এর আগে তাদের নামে থাকা শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা আরোপ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি তাদের ব্যাংক হিসাব জব্দে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়ে বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য এসব হিসাব স্থগিত করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত