বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের আমানত ২৪৬ কোটি টাকা

আপডেট : ১৫ মার্চ ২০২১, ১২:৫৯ এএম

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক যাত্রার প্রথম দিনেই প্রায় ৭০০ গ্রাহকের ব্যাংক হিসাব খুলতে সক্ষম হয়েছে। আর আমানত সংগ্রহ করেছে ২৪৬ কোটি টাকা। ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

‘সমৃদ্ধির প্রেরণায়’ প্রতিপাদ্য নিয়ে গত বুধবার যাত্রা শুরু করে ব্যাংকটি। আর গত বৃহস্পতিবার গুলশানে করপোরেট শাখা উদ্বোধনের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। ব্যাংক ম্যানেজমেন্ট জানায়, গ্রাহকদের আস্থা পুঁজি করেই আধুনিক ও ডিজিটাল সেবা দিয়ে যাবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এ বছরই ঢাকা ও ঢাকার বাইরে একাধিক শাখা এবং উপশাখা স্থাপন করে সেবার পরিধি বাড়ানোর কাজ শুরু করেছে ব্যাংকটি।

২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ৪০২তম পর্ষদ সভায় ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত