কেন্দ্রীয় ব্যাংকের ইডি শাহ আলমসহ পাঁচজনের ব্যাংক হিসাব তলব

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০১:০১ এএম

পিকে হালদারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন দুই কর্মকর্তার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এদের মধ্যে নির্বাহী পরিচালক (ইডি) মো. শাহ আলম ও তার দুই স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এছাড়া সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার স্ত্রীসহ মোট পাঁচজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সম্প্রতি ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়।

আগামী মঙ্গলবারের মধ্যে তাদের ব্যাংক হিসাবের লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। বিএফআইইউ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তার ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার ঘটনা এটাই প্রথম। চিঠিতে শাহ আলম ও তার দুই স্ত্রী শাহীন আক্তার শেলী এবং নাসরিন বেগমের নাম, ঠিকানা ও অন্যান্য পরিচিতিমূলক তথ্য উল্লেখ করা হয়। এদের সবার হিসাব খোলার ফরম, লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত