যে লক্ষণে বুঝবেন রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০১:২৬ এএম

করোনার সময় সবাই শরীরের ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করেছি। এজন্য ভিটামিন-সি খাওয়া থেকে শুরু করে সঠিক পরিমাণে ঘুমানো, ব্যায়াম করা, সবকিছুতেই মনোযোগ ছিল সবার। কিন্তু শরীরের রোগ প্রতিরোধ কতটুকু সঠিকভাবে কাজ করছে তা জানা খুব দরকার। যেভাবে জানবেন কেমন আছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা

মানসিক চাপ

দুর্বল রোগ প্রতিরোধের প্রথম লক্ষণীয় উপসর্গ অতিরিক্ত মানসিক চাপ। এই লক্ষণকে অবহেলা করলে দীর্ঘ মেয়াদে ইমিউন সিস্টেমের কার্যকারিতা হ্রাস হয়ে যায়। তাই মানসিক চাপ থেকে দূরে থাকতে যা যা করণীয় সেগুলো আগে করুন।

নানাবিধ সমস্যা

নিউমোনিয়া, কানের ইনফেকশন, পেটের সমস্যা যদি লেগেই থাকে তবে বুঝবেন রোগ প্রতিরোধ ভালো নেই।

ক্লান্তিভাব

রাতে পর্যাপ্ত ঘুম হলেও ক্লান্তিভাব দূর হয় না। দিনের বেশ কিছু সময় ঘুম চলে আসে। ভারী কাজ না করা সত্ত্বেও শরীর ক্লান্ত থাকে। হাতে-পায়ে তেমন শক্তি থাকছে না বলে মনে হয়। এগুলোও দুর্বলপ্রতিরোধ ক্ষমতার এক ধরনের লক্ষণ।

কবজিতে ব্যথা

কবজিতে ব্যথা বোধ হলে অর্থাৎ কিছু কাজ করতে গেলে হাতে জোর না পাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না থাকার অন্যতম উপসর্গ।

ক্ষতস্থান ঠিক হতে সময় নিলে

ক্ষতস্থান ঠিক হতে যদি বেশি সময় নেয় তাহলেও বুঝতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো নেই। এমন হলে দ্রুত নতুন কোষ তৈরি হয় না, যার কারণে ক্ষত ধীরে ধীরে ঠিক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত