আহমেদাবাদের পিচ ‘গড়পড়তা’

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০১:৫২ এএম

আহমেদাবাদের মোতেরায় দুদিনে শেষ হওয়া পিচকে ‘অ্যাভারেজ’ মানে গড়পড়তা রেটিং দিয়েছেন সংশ্লিষ্ট ম্যাচ অফিশিয়ালরা। ফলে আইসিসির শাস্তির মুখে পড়তে হবে না নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেটকে।

ম্যাচে ইংল্যান্ড আগে ব্যাট করে ১১২ রানে অলআউট হয়। ভারতও প্রথম ইনিংসে করে মাত্র ১৪৫। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড করে আরও খারাপ, মাত্র ৮১ রান। রোহিত শর্মা আর জ্যাক ক্রলি ছাড়া কেউ হাফ সেঞ্চুরি করতে পারেননি। মাত্র দুই দিনে ১০ উইকেটে ইংল্যান্ডকে হারতে দেখে পিচের সমালোচনায় ঝাঁপিয়ে পড়েছিলেন ডেভিড লয়েড, অ্যালিস্টার কুক এবং মাইকেল ভনের মতো সাবেক ইংলিশরা। সঙ্গে যোগ দেন ভারতের সাবেক অধিনায়ক দিলিপ ভেংসরকার। অন্যদিকে বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনরা উইকেটের পক্ষে কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত