রাজশাহী বিভাগের আট পৌরসভার নবনির্বাচিত মেয়ররা শপথ গ্রহণ করেছেন। এছাড়া আটটি পৌরসভার ৭১ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের ২৪ জন কাউন্সিলরও শপথ নিয়েছেন। গতকাল রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর তাদের শপথবাক্য পাঠ করান। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×
