ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উদ্যোগে জাপান এমবাসির সহযোগিতায় দু’দিনব্যাপী এক আঞ্চলিক কনফারেন্স শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরার নিজস্ব ক্যাম্পাসে। এই সমন্বিত উদ্যোগের সঙ্গে রয়েছে ভারতীয় হাইকমিশন, বিমসটেক, বিশ্বব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।
গতকাল রবিবার সকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কনফারেন্সের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে জাপানের অ্যামবাসাডর ইতো নাওকি; ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী; বাংলাদেশ ও ভুটানের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন; বিমসটেকের মহাসচিব তেনজিন লেকফেল; বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ; আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী এবং আইইউবি’র উপাচার্য অধ্যাপক তানভীর হাসান।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন। বিজ্ঞপ্তি
