অনন্যা সাহিত্য পুরস্কার পাচ্ছেন ঝর্না রহমান

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০২:১০ এএম

বাংলা ভাষার কথাসাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৭’ পেতে যাচ্ছেন লেখক ঝর্না রহমান। তিনি একাধারে ঔপন্যাসিক, গল্পকার, কবি, প্রাবন্ধিক, সম্পাদক ও সাহিত্যসংগঠক।

আজ মঙ্গলবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন লেখক-নির্মাতা ফরিদুর রহমান। সভাপতিত্ব করবেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।

ঝর্না রহমানের জন্ম ১৯৫৯ সালে। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে রয়েছে ঘুম-মাছ ও একটুকরো নারী, অগ্নিতা, স্বর্ণতরবারি, কৃষ্ণপক্ষের ঊষা, পেরেক, জাদুবাস্তবতার দুই সখী, বিপ্রতীপ মানুষের গল্প প্রভৃতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত