লো প্রেশার হলে করণীয়

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০২:৫২ এএম

অনেকেই রক্তচাপজনিত সমস্যায় ভোগেন। রক্তচাপ কম হলে মাথা ঘোরা এবং বমি বমি ভাব দেখা দেয়। এমন হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এ ছাড়া বাড়িতেও কিছু নিয়মকানুন মেনে চলতে হবে

কিছু সময় পরপর খাওয়া

দীর্ঘ সময় পেট খালি রাখা যাবে না। এতে ব্লাড প্রেশার কমে যেতে পারে। এজন্য অল্প খাবার কিছু সময় পরপর খাওয়ার চেষ্টা করুন।

পানি খাওয়া

পর্যাপ্ত পরিমাণ পানি খেলে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। যদি বেশি পানি খেতে খারাপ লাগে, তবে নারিকেল পানি, ডালিমের শরবত খেতে পারেন।

লবণ

ব্লাড প্রেশার কমে গেলে লবণ খাওয়ার চেষ্টা করুন। কারণ লবণ দ্রুত রক্তচাপ বাড়িয়ে দিতে পারে।

কফি

এক কাপ কফিও পারে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে। তবে বেশি কফি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া বেশি কফি খেলে ডিহাইড্রেশনও হতে পারে।

তুলসী পাতা

সকালে ৫ থেকে ৬টি তুলসী পাতা চিবানোর অভ্যাস করুন। তুলসীকে ঔষধিগাছ বলা হয়। প্রতিদিন খাওয়ার অভ্যাস করলে এই পাতা শরীরের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকতে সহায়তা করে।

অ্যালকোহল

ব্লাড প্রেশার লো হলে অ্যালকোহল বাদ দেওয়ার চেষ্টা করুন। সম্ভব না হলে অন্তত কম খাওয়ার চেষ্টা করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত