অনানুষ্ঠানিক টেস্টের পর ওয়ানডে সিরিজ, সবশেষে একমাত্র টি-টোয়েন্টি। সব ফরম্যাটেই আয়ারল্যান্ড উলভসকে হারিয়ে দিল বাংলাদেশ ইমার্জিং দল। গতকাল মিরপুরে একমাত্র টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১৮৪ রান তোলে। পরে পেসার সুমন খানের ৪ উইকেটে সফরকারীদের ১৫৪ রানে থামিয়ে দিয়ে জয় পায় ৩০ রানে। সূচিতে দুটি টি-টোয়েন্টি থাকলেও আয়ারল্যান্ড সরকারের নতুন কভিড বিধিনিষেধের কারণে এক ম্যাচ না খেলেই দেশে ফিরছে আইরিশরা। বাংলাদেশের অধিনায়ক সাইফ হাসান ৩৬ বলে ৪৮ করে ম্যাচ সেরা হন। এছাড়া হৃদয় ৩৫ বলে ৭ চার ও ১ ছক্কায় করেন ৫৮। শেষ ৫ ওভারে ৪৮ রান আসে বাংলাদেশের। শামিম হোসেন ৪ ছক্কায় করেন ১১ বলে ২৮। চতুর্থ ওয়ানডেতে ৪ উইকেট শিকারি সুমন খান বিশ্রাম কাটিয়ে দলে ফিরেই ফিরেই নিলেন ৪ উইকেট।
×
