সামর্থ্য বুঝেই কি সতর্ক জেমি?

আপডেট : ১৬ মার্চ ২০২১, ১০:৫৩ পিএম

জেমি ডে’র নেপাল অভিজ্ঞ সুখকর নয়। ২০১৮-তে এই নেপালের কাছে হেরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছিল। ২০১৯’র এসএ গেমসে কাক্সিক্ষত সোনার পদক এনে দিতে পারেননি নেপালের কাছে হেরেই। জেমিপূর্ব জমানায়ও নেপাল বড় আক্ষেপের নাম বাংলাদেশের জন্য। ২০১১ সালে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। সেই নেপালেই ত্রিদেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে বাংলাদেশ কোচের বড় স্বপ্ন দেখানোর সুযোগ কই? জয়-পরাজয় বা ফলাফলকে একপাশে রেখে জুনে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য একটা ভালো দল গঠনের দিকেই নজর এই ইংলিশ কোচের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত