কেন্দ্রীয় ব্যাংকের ইডি সাজ্জাদ হোসেন

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০১:১৮ এএম

পদোন্নতি পেয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) হয়েছেন সাজ্জাদ হোসেন। মহাব্যবস্থাপক (জিএম) হয়েছেন হারুনুর রশিদ। গত মঙ্গলবার এক নির্দেশে তাদের পদোন্নতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে সাজ্জাদ হোসেন ব্যাংক পরিদর্শন বিভাগ-১-এর মহাব্যবস্থাপক পদে ছিলেন। তাকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে বরিশাল অফিসে বহাল করা হয়েছে। তিনি ১৯৯৩ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

হারুনুর রশিদ ব্যাংক পরিদর্শন বিভাগ-৩-এর উপমহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। তাকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দিয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ আবকাশিক হিসেবে বহাল করা হয়েছে।

তিনি তৎকালীন জগন্নাথ কলেজ থেকে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর এবং মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, সিলেট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। রশিদ ১৯৮৯ সালে অফিসার পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত