করোনা আক্রান্ত রিজভী স্কয়ার হাসপাতালে ভর্তি

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০২:৪০ এএম

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

ডা. রফিক বলেন, ‘রিজভী আহমেদ বেশ কয়েক দিন ধরে জ¦রে ভুগছিলেন। গত বুধবার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার করোনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ রিপোর্ট আসে। বুধবার রিজভী আহমেদ বাসায়ই ছিলেন। পরে গতকাল সকালে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।’ তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত