খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা বাজারের ওষুধ ব্যবসায়ী ফিরোজ শেখ হত্যা মামলায় চারজনের মৃত্যুদন্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার কাটেঙ্গা গ্রামের ফরিদ মোল্লা, মিসবাহ মোল্লা, মোর্তজা মোল্লা ও টুটুল মোল্লা।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার কাটেঙ্গা গ্রামের সেলিম শিকদার, শহিদুল শিকদার, নাসির শিকদার ও মুক্ত মোল্লা। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়। এর মধ্যে ফাঁসির আসামি মোর্তোজা ও যাবজ্জীবনপ্রাপ্ত আসামি মেহেদী পলাতক রয়েছে।
