‘স্ফুলিঙ্গ’ আসছে ২৬ মার্চ

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০৩:২৬ এএম

১৯ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল তৌকীর আহমেদ পরিচালিত নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’। এদিন অন্য দুটি ছবি ম্ুিক্তর তালিকায় থাকায় ‘স্ফুলিঙ্গ’ মুক্তির তারিখ পেছাতে হয়। ছবিটি তাই ২৬ মার্চ মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন তৌকীর আহমেদ।  তিনি বলেন, ‘কিছু জটিলতায় ১৯ মার্চ ম্ুিক্ত পাচ্ছে না ছবিটি। কিন্তু পরের সপ্তাহে ২৬ মার্চ মুক্তি পাবে। প্রযোজক সমিতি থেকে ডেট নেওয়া হয়েছে। সব ঠিক থাকলে স্বাধীনতা দিবসেই মুক্তি পাবে স্ফুলিঙ্গ।’ এর আগে সেন্সর বোর্ডে ছাড়পত্র পায় ‘স্ফুলিঙ্গ’। পোস্ট প্রোডাকশনের কাজও শেষ। মুক্তি দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছবিটি। তারপরও মুক্তি পাচ্ছে না বলে জানান তৌকীর আহমেদ। ছবিটির মহরত অনুষ্ঠানে তৌকীর আহমেদ বলেছিলেন, ‘স্ফুলিঙ্গ সিনেমাটি একটি ব্যান্ড দলকে নিয়ে। ছবির গল্পে তারুণ্যের উদ্যম দেখানো হবে। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে এই ছবিতে।’  ছবির কেন্দ্রীয় চারটি চরিত্রে অভিনয় করেছেন পরীমনি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম ও রওনক হাসান। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা। সিনেমাটির সংগীত পরিচালনায় আছেন পিন্টু ঘোষ। প্রযোজনা করেছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত