ছবির এই বাচ্চাটি আজ জনপ্রিয় নায়িকা!

আপডেট : ১৯ মার্চ ২০২১, ১১:৩০ পিএম

মাথায় এক ঢাল চুল। ফোলা ফোলা গাল। শান্ত দু’টি চোখ। বছর তিন-চারেকের এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? এই বাচ্চা মেয়েটি বর্তমানে বলিউডের ‘ড্রামা কুইন’ হিসেবে পরিচিত। তবে ক্যারিয়ার শুরু করেছিলেন ‘আইটেম গার্ল’ হিসেবে। পরবর্তী কালে ফারহা খানের ‘ম্যায় হু না' ছবির সুবাদে শাহরুখ খানের সঙ্গেও অভিনয় করেন। নানা সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে উঠে এসেছেন বারবার। শেষ তাকে দেখা গিয়েছে ‘বিগ বস’-এর ১৪তম সিজনে। ছবির বাচ্চা মেয়েটি যে রাখি সাওয়ান্ত, তা এতক্ষণে স্পষ্ট।

নস্টালজিক রাখির এক টুকরো মেয়েবেলা ভেসে উঠল তার ইনস্টাগ্রামের দেওয়ালে। শৈশব থেকে বর্তমান সময়ের বিভিন্ন ছবি পোস্ট করেছেন তিনি। শিশু, কিশোরী, যুবতী, রাখির জীবনের নানা অধ্যায়গুলি দেখা গিয়েছে ছবিগুলিতে। ক্যাপশনে লিখেছেন, ‘শৈশবকাল থেকে বর্তমান। জীবনে এত ওঠানামা দেখে আমি খুশি’। একই সঙ্গে নেটাগরিকদেরও নিজেদের ছোটবেলার ছবি তার সঙ্গে ভাগ করে নিতে অনুরোধ করেছেন।

 ‘বিগ বস’-এ অনেক দূর পর্যন্ত এগিয়েও টাকা নিয়ে প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসেন রাখি। তিনি জানিয়েছিলেন, মা জয়া সাওয়ান্ত ক্যানসারে আক্রান্ত এবং ‘বিগ বস’ থেকে পাওয়া টাকা তার চিকিৎসাতেই ব্যবহার করবেন রাখি। দুঃসময়ে পাশে থাকার জন্য সালমান খানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত