সেমিকন্ডাক্টর নিয়ে আসছে বাইটডান্স

আপডেট : ২০ মার্চ ২০২১, ১২:২৩ এএম

জনপ্রিয় অ্যাপ টিকটকের মালিক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটডান্স সেমিকন্ডাক্টর তৈরির প্রস্তুতি নিচ্ছে। পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে । পরিকল্পনার মূল নজর আর্মভিত্তিক সার্ভার-সাইড চিপসের দিকেই রয়টার্সকে জানিয়েছেন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে পোস্ট করা চাকরির বিজ্ঞাপন এর সত্যতা জানান দিয়েছে। বাইটডান্স মূলত পেইচিং ও সাংহাইভিত্তিক বিজ্ঞাপন পোস্ট করেছে। প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে দেখা গেছে এমন অন্তত ডজনখানেক সেমিকন্ডাক্টর সম্পর্কিত কাজের বিজ্ঞাপন। চীনা বাণিজ্য সাময়িকী কাইজিংকে বাইটড্যান্স বলেছে, প্রতিষ্ঠানটি

কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ নির্মাণের জন্য দল তৈরি করেছে। রয়টার্স এ বিষয়ে বাইটড্যান্সের সঙ্গে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে মোবাইল ফোন জায়ান্ট হুয়াওয়ে টেকনোলজিস সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন নির্মাণ উপাদান কিনতে পারছে না। ওই একটি সিদ্ধান্তই চীনা মোবাইল নির্মাণশিল্পের ওপর বিশাল আঘাত হিসেবে এসেছে। চীনা প্রযুক্তি জায়ান্টরা কোয়ালকম এবং এনভিডিয়ারের মতো বিদেশি মাইক্রোচিপ উৎপাদকদের ওপর নির্ভরতা হ্রাস করতে চাচ্ছেন। এ জন্য চীনের উচ্চাভিলাষী লক্ষ্যের সঙ্গে তাল মিলিয়ে নিজস্ব চিপ ডিজাইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। মাইক্রোচিপ তৈরির মূল উপাদান সেমিকন্ডাক্টর।

চীন পৃথিবীর বৃহত্তম সেমিকন্ডাক্টর ক্রেতা হলেও মাইক্রোচিপ উৎপাদনের ক্ষমতায় এর অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার পরে। গবেষণা সংস্থা আইসিইনসাইটসের তথ্যানুসারে, ২০২০ সালে চীনা বিভিন্ন প্রতিষ্ঠান ১৪৩ বিলিয়ন ডলারের মাইক্রোচিপ কিনেছে। এর মধ্যে কেবল ২২.৭ বিলিয়ন ডলার মূল্যের চিপ ছিল চীনে উৎপাদিত। চীনে সদর দপ্তর আছে এমন প্রতিষ্ঠানের তৈরি চিপ ছিল ৮.৩ বিলিয়ন ডলারের। চীনা সার্চ ইঞ্জিন বাইডু তার দুই বিলিয়ন ডলারের কুনলুন এআই চিপ ইউনিটের জন্য এক দফা অর্থ বরাদ্দ দিয়েছে। চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ ২০১৯ সালের শেষ দিকে নিজস্ব ক্লাউড কম্পিউটিং পণ্যের জন্য একটি এআই চিপ তৈরি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত