প্রস্তুতি ম্যাচে ব্যর্থ লঙ্কান ব্যাটসম্যানরা

আপডেট : ২০ মার্চ ২০২১, ১২:৩৭ এএম

আগামীকাল থেকে অ্যান্টিগায় শুরু হচ্ছে উইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম টেস্ট। তার আগে কুলিজে উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে দিমুথ করুনারতেœর দল। ম্যাচটা ড্র হলেও প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় হয়েছিল শ্রীলঙ্কার। উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের অধিনায়কত্ব করেন রস্টন চেজ। ব্যাট করতে নেমে মাত্র ৫১ রান তুলতেই ৪ উইকেট হারায় সফরে থাকা দল। ওসাদ ফার্নান্দো করেন ৪৭ রান। ৪০ রান করেন দিনেশ চান্দিমাল। আর কেউ বলার মতো কিছু করতে পারেননি। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১৭২ করে অলআউট হয়। ১২ রানে রস্টন চেজ ৪ উইকেট নেন। জবাব দিতে নেমে উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ ২৯৪ রানে অলআউট হয়। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়া কাইলে মায়ার্স ৫৭ রান করেন। শেই হোপ করেন ৬৮ রান। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত